ঈদে নতুন পোশাকের পাশাপাশি প্রযুক্তিপ্রেমী অনেকের বিশেষত তরুণদের চোখ থাকে নতুন স্মার্টফোনের দিকে। পরিবার বা প্রিয় বন্ধুকে উপহার দিতেও অনেকে ১০-২০ হাজার টাকার ফোন কেনেন। আপনার প্ল্যানও যদি এমনটা হয়, তাহলে বিশেষ কিছু মডেলের ফোন কিনতে পারবেন।
ঈদের বাজারে ঠিক ১০-২০ হাজার টাকার মধ্যে বেশ কিছু শক্তিশালী ফিচারের ফোন এসেছে। যা সহজেই আপনার ঈদের কেনাকাটার লিস্টে জায়গা পেতে পারে। তবে নিচে ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে বাজারে পাওয়া যাচ্ছে এমন ১০টি স্মার্টফোনের তালিকা দেখে নিতে পারেন।
১. ভিভো ওয়াই২১ডি: বড় ব্যাটারি (৬,৫০০ এমএএইচ) ও ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং। দাম: ২০,২৫০ টাকা।
২. ইনফিনিক্স হট ৬০ প্রো: ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের প্রিমিয়াম অ্যামোলেড ডিসপ্লে। দাম: ২০,৪৫০ টাকা।
৩. রিয়েলমি সি৮৫ প্রো: মিলিটারি-গ্রেড সুরক্ষা ও আইপি৬৯ রেটিং (ধুলো ও পানির ঝাপটা প্রতিরোধী)। দাম: ২১,৫৫০ টাকা।
৪. অনার এক্স৭ডি: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫১২ জিবি স্টোরেজ ও ৬,৫০০ এমএএইচ ব্যাটারি। দাম: ২১,৯৯৯ টাকা।
৫. অপো এ৬: ৭,০০০ এমএএইচ-এর বিশাল ব্যাটারি ও আইপি৬৯ সার্টিফিকেশন। দাম: ২২,৯৫০ টাকা।
৬. স্যামসাং গ্যালাক্সি এ১৭ ফাইভজি: সুপার অ্যামোলেড ডিসপ্লে ও ৫জি সুবিধা। দাম: ২৫,৯৫০ টাকা।
৭. মটোরোলা মটো জি৯৬: ১৪৪ হার্জ ডিসপ্লে, ওআইএস সমর্থিত ক্যামেরা ও ৪কে ভিডিও রেকর্ডিং। দাম: ২৬,৯৯৯ টাকা।
৮. টেকনো পোভা স্লিম: অত্যন্ত উজ্জ্বল (৪,৫০০ নিটস) অ্যামোলেড পর্দা। দাম: ২৮,৮০০ টাকা।
৯. ইনফিনিক্স নোট ৫০ প্রো: ৯০ ওয়াটের দ্রুত চার্জিং ও এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। দাম: ২৯,৩৫০ টাকা।
১০. রেডমি নোট ১৫: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি। দাম: ২৯,৯৯৯ টাকা।
তবে কেনার আগে অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ঈদের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নিজস্ব অফার ও বিক্রয় কেন্দ্রে মূল্য কমিশন থাকতে পারে। তাই অনলাইনে দাম যাচাই করার পাশাপাশি কাছের দোকান থেকেও জেনে নেওয়া ভালো।
সবার আগে দেখে নিন কোন ফিচারটি আপনার জন্য সবচেয়ে জরুরি। ভালো ক্যামেরা, দীর্ঘক্ষণের ব্যাটারি নাকি মসৃণ ডিসপ্লে এসব আগে থেকেই ঠিক করে নিতে হবে। তবেই কাঙ্ক্ষিত স্মার্টফোন কিনতে পারবেন।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন