হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাড-৯)। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি এলাকার একটি কালভার্টের নিচ থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কালভার্টের নিচে ঝোপের মধ্যে ফেলে রাখা একটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি দেশীয় একনলা শটগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন