সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়ার ঘোষণা মুক্তিযুদ্ধমন্ত্রীর

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়ার ঘোষণা মুক্তিযুদ্ধমন্ত্রীর

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে পড়েছে। একই সঙ্গে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়েও অসংখ্য অভিযোগ রয়েছে।

এ সব অসঙ্গতি ভুল চিহ্নিত করে দ্রুত তালিকা সংশোধনের কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ সব কথা বলেন।

আহমেদ আজম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যে দায়িত্ব অর্পণ করেছে, তা নিষ্ঠা সততার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে শহীদ জিয়ার আদর্শ এবং খালেদা জিয়ার চেতনাকে ধারণ করে দেশ জনগণের কল্যাণে কাজ করা।

তিনি যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য সবার দোয়া সহযোগিতা কামনা করেন।

মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো রাজাকারের তালিকায় ঢুকে পড়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া এবং প্রকৃত তালিকা প্রণয়ন করা। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তিযোদ্ধা রাজাকারের তালিকার যাবতীয় ভুলভ্রান্তি দূর করে একটি স্বচ্ছ নির্ভুল তালিকা জাতির সামনে তুলে ধরা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় মুক্তিযুদ্ধমন্ত্রীর সঙ্গে আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ টাঙ্গাইল জেলার সখীপুর, বাসাইল, মধুপুর ধনবাড়ী এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

শনিবার, ১৪ মার্চ ২০২৬

রাজাকারের তালিকা থেকে মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়ার ঘোষণা মুক্তিযুদ্ধমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, রাজাকারের তালিকায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার নাম অনাকাঙ্ক্ষিতভাবে ঢুকে পড়েছে। একই সঙ্গে দেশে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়েও অসংখ্য অভিযোগ রয়েছে।

এ সব অসঙ্গতি ভুল চিহ্নিত করে দ্রুত তালিকা সংশোধনের কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ সব কথা বলেন।

আহমেদ আজম খান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার যে দায়িত্ব অর্পণ করেছে, তা নিষ্ঠা সততার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে শহীদ জিয়ার আদর্শ এবং খালেদা জিয়ার চেতনাকে ধারণ করে দেশ জনগণের কল্যাণে কাজ করা।

তিনি যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন, সে জন্য সবার দোয়া সহযোগিতা কামনা করেন।

মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমানে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হলো রাজাকারের তালিকায় ঢুকে পড়া মুক্তিযোদ্ধাদের নাম বাদ দেওয়া এবং প্রকৃত তালিকা প্রণয়ন করা। একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুক্তিযোদ্ধা রাজাকারের তালিকার যাবতীয় ভুলভ্রান্তি দূর করে একটি স্বচ্ছ নির্ভুল তালিকা জাতির সামনে তুলে ধরা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় মুক্তিযুদ্ধমন্ত্রীর সঙ্গে আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনামসহ টাঙ্গাইল জেলার সখীপুর, বাসাইল, মধুপুর ধনবাড়ী এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত