পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তার নাম ব্যবহার করে কেউ যেন কোনো অন্যায় বা অনৈতিক সুবিধা নিতে না পারে সে বিষয়ে তিনি কঠোর অবস্থানে রয়েছেন। তার অগোচরে কেউ তার নাম ভাঙিয়ে কোনো অপকর্ম করতে চাইলে প্রশাসন যেন তা বিন্দুমাত্র প্রশ্রয় না দিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করে।
শুক্রবার (১৩ মার্চ) ২৩ রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা মোড় সংলগ্ন আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ডাঙ্গী, রামনগর ও তালমা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই শৃঙ্খলা ও স্বচ্ছতার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ইতিমধ্যে প্রশাসনিক দপ্তরগুলোতে লিখিতভাবে জানিয়ে দিয়েছি—আমার নাম ব্যবহার করে আমার অজ্ঞাতে কোনো অন্যায় কাজ নিয়ে কেউ এলে তাকে যেন বিন্দুমাত্র প্রশ্রয় না দেওয়া হয়।’ তিনি স্পষ্ট জানান, রাজনৈতিক স্বচ্ছতা বজায় রাখতে তিনি বদ্ধপরিকর।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি তার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমানকে স্মরণ করে বলেন, ‘আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমানকে আপনারা যদি সত্যিই শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, তবে জনগণের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করুন। সাধারণ মানুষের সেবা করাই হোক আপনাদের রাজনীতির মূল লক্ষ্য।’
স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এই মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুম কে এম ওবায়দুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন