টাঙ্গাইলের সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক অন্তর আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অন্তর আহমেদ বিদ্যুৎ অফিসের দুর্নীতির প্রতিবাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত ৪১ নম্বর আসামি ছিলেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত ওই মামলায় অন্তর এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। শনিবার সকালে গ্রেপ্তারকৃত এই আসামিকে আদালতে পাঠানো হবে।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন