সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

কোম্পানীগঞ্জে পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিজিটাল ডেস্ক
ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ

কোম্পানীগঞ্জে পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চবিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটিতে সেচপাম্পের মাধ্যমে পানি সেচতে গিয়ে কচুরিপানার নিচে মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাতে পুকুরটি থেকে মাছ ধরার উদ্দেশ্যে সেচপাম্প বসানো হয়। আজ সকাল সাড়ে ৮টার দিকে পানি কমে গেলে স্থানীয় লোকজন মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। একপর্যায়ে তারা পুকুরের কচুরিপানার নিচে মরদেহটি দেখতে পান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি অন্তত ২০ থেকে ২৫ দিন পুরোনো। অর্ধগলিত অবস্থায় থাকায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর লাশটি পুকুরে ফেলে যায়।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

শনিবার, ১৪ মার্চ ২০২৬

কোম্পানীগঞ্জে পুকুর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চবিদ্যালয় সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরটিতে সেচপাম্পের মাধ্যমে পানি সেচতে গিয়ে কচুরিপানার নিচে মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রাতে পুকুরটি থেকে মাছ ধরার উদ্দেশ্যে সেচপাম্প বসানো হয়। আজ সকাল সাড়ে ৮টার দিকে পানি কমে গেলে স্থানীয় লোকজন মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। একপর্যায়ে তারা পুকুরের কচুরিপানার নিচে মরদেহটি দেখতে পান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি অন্তত ২০ থেকে ২৫ দিন পুরোনো। অর্ধগলিত অবস্থায় থাকায় নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা হত্যার পর লাশটি পুকুরে ফেলে যায়।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত