রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার মস্তিষ্কে অস্ত্রোপচার শুরু করা হয়েছে।
বর্তমানে
হাসপাতালের অপারেশন থিয়েটারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই অস্ত্রোপচার চলছে।
অস্ত্রোপচার চলমান থাকায় তাকে উন্নত চিকিৎসার
জন্য আপাতত সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
বিএনপির
মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে
এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের
নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাসের অস্ত্রোপচার সম্পন্ন করা হচ্ছে।
এর আগে তাকে এয়ার
অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার
প্রস্তুতি থাকলেও বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শে দেশেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় তার পরিবার
ও মেডিকেল বোর্ড।
বিএনপির
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম
জানিয়েছেন, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটি স্ক্যান করার
পর তার শারীরিক অবস্থার
অবনতি লক্ষ্য করা যায়। এরপরই
দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল
বোর্ড বসে তার মস্তিষ্কে
অস্ত্রোপচারের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।
পরিবারের
সদস্যদের সম্মতিক্রমে বিকেল ৩টা ১০ মিনিটের
দিকে তাকে অপারেশন থিয়েটারে
নেওয়া হয়। দেশের প্রখ্যাত
নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই বোর্ডে
অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার,
অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদসহ
বেশ কয়েকজন জ্যেষ্ঠ চিকিৎসক রয়েছেন।
এ দিকে,
দুপুরের পর এভারকেয়ার হাসপাতালে
গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি চিকিৎসকদের কাছ
থেকে তার চিকিৎসার খুঁটিনাটি
সম্পর্কে অবহিত হন।
উল্লেখ্য,
গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ
হয়ে জ্ঞান হারিয়ে ফেললে মির্জা আব্বাসকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন