শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে মনোহরদী প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সরকার ও দলীয় নেতাকর্মীদের কোনো কাজে যেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘যদি আমার বা আপনাদের কোনো কাজে সরকারের উপর কোনো বদনাম আসে বা সরকারের বিরুদ্ধে যদি সাংবাদিকরা লেখার সুযোগ পায়... বিন্দুমাত্র যদি অন্যায় কেউ করে, সমাজবিরোধী কাজ কেউ করে বা সহযোগিতা করে, যেখানে যাকে পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে।’
সরকার পরিচালনার বর্তমান ও অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আজ থেকে দুই বছর আগে সরকার চালানো আর এখনকার সরকার চালানোর মধ্যে অনেক পার্থক্য।
বর্তমান প্রজন্ম, সাংবাদিক, বুদ্ধিজীবী এমনকি বিরোধী দলও সরকারের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘সমাজ এখন দুর্নীতির বিরুদ্ধে, সমাজ এখন ভালো কাজ দেখতে চায়। কাজেই সমাজ জেগে ওঠবে কোনো সরকারের বিরুদ্ধে, তখন আড়াই মাস না আড়াই বছর না কী আড়াই ঘণ্টা সেটা মুখ্য বিষয় না। আমরা খারাপ কাজ করলে মানুষ জেগে ওঠবে।’
তিনি সরকারের প্রতি সমর্থন ধরে রাখার ওপর জোর দিয়ে বলেন, ‘আমাদের কোনো কাজকর্মে যেনো আমাদের সরকার অপমানিত না হয়। সরকারের কাজ যেন প্রশ্নবিদ্ধ না হয়, সাবধান থাকবেন। সরকারকে পাঁচ বছর চলতে দেওয়াই আমাদের কাজের সার্থকতা।’
মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন ও মনোহরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সাবেক সহসভাপতি বিশ্বজিৎ সাহা, সহসভাপতি কাজী আনোয়ার কামাল, সদস্য শ্যামল মিত্র, মনোহরদী পৌর বিএনপির আহ্বায়ক বদরুল ইসলাম মোল্লা বাবুল, সদস্য সচিব মো. হান্নান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বীর মুক্তিযোদ্ধা, প্রশাসন, রাজনীতিবিদ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন