রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বজ্র ও শিলাবৃষ্টিতে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর থেকে শুরু হওয়া এই ঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে নগরজীবন লণ্ডভণ্ড হয়ে পড়ে।
হঠাৎ ঝড়ে ঠাকুরগাঁওয়ে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ছাড়া নেত্রকোনায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন।
এদিকে, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি ও মগবাজার এলাকায় বড় বড় আকারের শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এসব এলাকায় গাছপালা ভেঙে পড়ার উপক্রম হয়।
শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন