এবারের অমর একুশে বইমেলায় বরবরের মতো শিল্পীরা চমকে দিচ্ছেন সমাগতদের। চাইলে যে কেউ তাদের নিজের অবয়বের ছবি আঁকিয়ে নিতে পারছেন। প্রবেশপথেই দেখা মিলছে শিল্পীদের।
অনেকেই থমকে দাঁড়াচ্ছেন। চোখ আটকে যাচ্ছে শিল্পীর রঙ-তুলির খেলায়। যেখানে কোনো ক্যামেরা ছাড়াই মানুষের অবিকল প্রতিচ্ছবি জীবন্ত হয়ে উঠছে সাদা কাগজে।
এখানে বসেই চলছে লাইভ পোর্ট্রেট বা সরাসরি ছবি আঁকার মহোৎসব। আপনি চেয়ারে বসবেন, আর ঠিক আপনার চোখের সামনেই শুরু হবে শিল্পের কারুকাজ। কিছু সময়ের মধ্যেই শিল্পীদের পেন্সিল বা তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটে উঠবে আপনারই হাসি মাখা মুখ।
মেলায় আসা দর্শনার্থীদের জন্য এটি এখন এক বড় বিস্ময়। কেউ নিজের প্রতিকৃতি আঁকাতে বসে যাচ্ছেন, আবার কেউ মুগ্ধ হয়ে দেখছেন শিল্পীদের এই সৃষ্টিশীল কর্মযজ্ঞ।
বইমেলা মানেই প্রাণের উৎসব, আর শিল্পকলা তো প্রাণেরই ভাষা। যান্ত্রিক এই শহরে ক্যামেরার ক্লিকের চেয়ে হাতে আঁকা ছবির কদর আজও যে কমেনি, এই ভিড়ই তার প্রমাণ।
বইয়ের ঘ্রাণের সঙ্গে রঙের এই মেলবন্ধন মেলাকে দিচ্ছে এক ভিন্ন মাত্রা। মেলা শেষে বাড়ি ফেরার পথে হাতে এক গুচ্ছ নতুন বই আর নিজের একটি প্রিয় ছবি—এমন স্মৃতি কার না ভালো লাগে!
বইমেলায় চিত্রকলার এমন আয়োজন মন কাড়ছে প্রায় সবার।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন