সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

চুনারুঘাটে খোয়াই নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬

চুনারুঘাটে খোয়াই নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদী পার হওয়ার সময় নিখোঁজ হওয়া মো. জালিল মিয়া (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে তার লাশের সন্ধান পাওয়া যায়।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনগাঁও (কোটবাড়ি খেয়াঘাট) এলাকায় একটি গরু নিয়ে নদী পারাপারের সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ জালিল মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নদীতে গরু নিয়ে নামার পর তীব্র স্রোতে তিনি ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। শনিবার দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

চুনারুঘাটে খোয়াই নদীতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদী পার হওয়ার সময় নিখোঁজ হওয়া মো. জালিল মিয়া (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে তার লাশের সন্ধান পাওয়া যায়।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বনগাঁও (কোটবাড়ি খেয়াঘাট) এলাকায় একটি গরু নিয়ে নদী পারাপারের সময় তিনি নিখোঁজ হন। নিখোঁজ জালিল মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নদীতে গরু নিয়ে নামার পর তীব্র স্রোতে তিনি ভেসে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। শনিবার দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত