মেহেরপুর জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে প্রতি সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌর কমিউনিটি সেন্টার চত্বর থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হতে হবে।’
তিনি সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি সাধারণ মানুষকেও এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাইদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
উদ্বোধনের পর শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন