সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খুলনা মহানগরীতে ক্রাশ প্রোগ্রাম শুরু

ডিজিটাল ডেস্ক
ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খুলনা মহানগরীতে ক্রাশ প্রোগ্রাম শুরু
ছবি : সংগৃহীত

ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ 'ক্রাশ প্রোগ্রাম' শুরু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় খুলনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে জনগণকে উদ্বুদ্ধ করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চালানো হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজার্ভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান ও প্রকৌশলী মো. অহিদুজ্জামান খান।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শফিকুল ইসলাম শফিসহ ওয়ার্ডের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে খুলনা মহানগরীতে ক্রাশ প্রোগ্রাম শুরু

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা মহানগরীতে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিশেষ 'ক্রাশ প্রোগ্রাম' শুরু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের এরশাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রস্তুতিমূলক পদক্ষেপ হিসেবে এই বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা করেছেন। তারই ধারাবাহিকতায় খুলনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে জনগণকে উদ্বুদ্ধ করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চালানো হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজার্ভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান ও প্রকৌশলী মো. অহিদুজ্জামান খান।

এছাড়া অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, মাহবুব কায়সার, আসাদুজ্জামান মুরাদ, হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, শফিকুল ইসলাম শফিসহ ওয়ার্ডের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত