আটক ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের আব্দুল লতিফের ছেলে মো. রায়হান হোসেন (২৫), একই উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মো. আলম সানার স্ত্রী মোছা. ময়না বেগম (৬০) এবং জাহাবাজ সরদারের মেয়ে মোছা. মমতাজ বেগম (৫৮)।
র্যাব–৬ ভাটিয়াপাড়া ক্যাম্প জানায়, মাদক চোরাচালানের গোপন খবরের ভিত্তিতে ভাটিয়াপাড়ার কালনা এলাকায় মধুমতি সেতুর টোল প্লাজায় অবস্থান নেয় র্যাবের একটি অভিযানিক দল। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাস্টার ট্রাভেলস পরিবহনে অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে ১৩৩ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
পরে র্যাব ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় মাদক চোরাচালানের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
কাশিয়ানী থানায় মামলা রেকর্ড করে আসামিদের গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন