সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বাড়িতে বসে জাল ভিসা বানিয়ে প্রতারণা, নীলফামারীতে গ্রেপ্তার ১

ডিজিটাল ডেস্ক
ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬

বাড়িতে বসে জাল ভিসা বানিয়ে প্রতারণা, নীলফামারীতে গ্রেপ্তার ১
ছবি : সংগৃহীত

নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরির অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মমিজুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মমিজুল দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসেই বিভিন্ন দেশের জাল ভিসা সরবরাহ করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল মুদ্রা, জাল ভিসা ও মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

বাড়িতে বসে জাল ভিসা বানিয়ে প্রতারণা, নীলফামারীতে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরির অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার মমিজুল ইসলাম কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মমিজুল দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে বসেই বিভিন্ন দেশের জাল ভিসা সরবরাহ করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল মুদ্রা, জাল ভিসা ও মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত