জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হওয়ার পর দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার কায়সার কামাল।
দলীয় প্রধানের কাছে গত ১২ মার্চ পাঠানো পৃথক দুটি চিঠিতে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের কথা জানিয়েছেন।
চিঠিতে মেজর (অব.) হাজিফ উদ্দিন আহমেদ লেখেন, জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।একইভাবে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়া ব্যারিস্টার কায়সার কামাল তার চিঠিতে লিখেছেন, তিনি ১২ মার্চ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালনের স্বার্থে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন।চিঠি দুটিতে তারা বিএনপির চেয়ারম্যানের প্রতি সম্মান জানিয়ে ‘সালাম নিবেন’ বলে বক্তব্য শুরু করেন।দায়িত্ব পালনের স্বার্থে দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখার সাংবিধানিক ও রাজনৈতিক রীতির কারণেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন