সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সভাপতি মতিউর রহমান চৌধুরী, সহসভাপতি শহীদুল্লাহ খান ও কোষাধ্যক্ষ আলতামাশ কবির

নোয়াবের নতুন কমিটি ঘোষণা

নোয়াবের নতুন কমিটি ঘোষণা

নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর ২০২৬–২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সহসভাপতি হয়েছেন নিউএজের এডিটোরিয়াল বোর্ডের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সংবাদ সম্পাদক আলতামাশ কবির।

শনিবার (১৪ মার্চ) নোয়াব নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এন. মাসরুর রিয়াজ স্বাক্ষরিত এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ঘোষিত কমিটি ২০২৬–২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে।

নোয়াবের নির্বাচন বোর্ডের ঘোষণায় বলা হয়, ২০২৬–২৭ মেয়াদের জন্য কার্যনির্বাহী কমিটিতে মনোনীত প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে কোষাধ্যক্ষ পদে সংবাদ সম্পাদক আলতামাশ কবির নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সমকালের প্রকাশক এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টার মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, ইনকিলাব সম্পাদক এ. এম. এম. বাহাউদ্দিন, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক করতোয়ার সম্পাদক ও প্রকাশক মোজাম্মেল হক, দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক, দৈনিক পূর্বকোণ (চট্টগ্রাম) সম্পাদক  ডা. রমীজউদ্দীন চৌধুরী ও নাসিম মনজুর।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

রোববার, ১৫ মার্চ ২০২৬

নোয়াবের নতুন কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত