সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ঈদ উৎসবে শিশুদের হাতে মেহেদী দিল ইউসিবি ব্যাংক

ছবি : সংবাদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউসিবি ব্যাংকের টেকেরহাট শাখার উদ্যোগে পাঁচ শতাধিক শিশুর হাতে মেহেদী দেওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে টেকেরহাট বন্দরে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে এ মেহেদী বিতরণ উৎসবের আয়োজন করা হয়।

মেহেদী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের টেকেরহাট শাখা প্রধান আবুল কালাম আজাদ, অপারেশন ম্যানেজার আশরাফ হোসেন, ক্রেডিট অফিসার মো. আসাদুজ্জামান, ডিবি ইনচার্জ রাজু আহম্মেদ ও ক্যাশ অফিসার আজিম উদ্দিন।

এ সময় টেকেরহাটের বিভিন্ন এলাকার শিশুদের হাতে মেহেদী তুলে দেওয়া হয়। টেকেরহাট বন্দরে ঈদের কেনাকাটা করতে আসা শিশুরাও এ মেহেদী পায়।

মেহেদী বিতরণ অনুষ্ঠানে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখা প্রধান আবুল কালাম আজাদ বলেন, ‘ঈদ আনন্দের উৎসব। শিশুদের হাতে মেহেদী দিয়ে আমরা সে আনন্দ ভাগ করে নিতে চাই। ইউসিবি ব্যাংকের টেকেরহাট শাখা পাঁচ শতাধিক শিশুর জন্য এ মেহেদীর আয়োজন করেছে। অল্প সময়ের মধ্যে শিশুদের হাতে এ মেহেদী বিতরণের চেষ্টা করছি আমরা।’

টেকেরহাট বন্দরে মা-বাবার সঙ্গে কেনাকাটা করতে আসা শিশুরা মেহেদী পেয়ে আনন্দ প্রকাশ করে। ইউসিবি ব্যাংকের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানান উপস্থিত সবাই।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

রোববার, ১৫ মার্চ ২০২৬

ঈদ উৎসবে শিশুদের হাতে মেহেদী দিল ইউসিবি ব্যাংক

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউসিবি ব্যাংকের টেকেরহাট শাখার উদ্যোগে পাঁচ শতাধিক শিশুর হাতে মেহেদী দেওয়া হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে টেকেরহাট বন্দরে ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে এ মেহেদী বিতরণ উৎসবের আয়োজন করা হয়।

মেহেদী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংকের টেকেরহাট শাখা প্রধান আবুল কালাম আজাদ, অপারেশন ম্যানেজার আশরাফ হোসেন, ক্রেডিট অফিসার মো. আসাদুজ্জামান, ডিবি ইনচার্জ রাজু আহম্মেদ ও ক্যাশ অফিসার আজিম উদ্দিন।

এ সময় টেকেরহাটের বিভিন্ন এলাকার শিশুদের হাতে মেহেদী তুলে দেওয়া হয়। টেকেরহাট বন্দরে ঈদের কেনাকাটা করতে আসা শিশুরাও এ মেহেদী পায়।

মেহেদী বিতরণ অনুষ্ঠানে ইউসিবি ব্যাংক টেকেরহাট শাখা প্রধান আবুল কালাম আজাদ বলেন, ‘ঈদ আনন্দের উৎসব। শিশুদের হাতে মেহেদী দিয়ে আমরা সে আনন্দ ভাগ করে নিতে চাই। ইউসিবি ব্যাংকের টেকেরহাট শাখা পাঁচ শতাধিক শিশুর জন্য এ মেহেদীর আয়োজন করেছে। অল্প সময়ের মধ্যে শিশুদের হাতে এ মেহেদী বিতরণের চেষ্টা করছি আমরা।’

টেকেরহাট বন্দরে মা-বাবার সঙ্গে কেনাকাটা করতে আসা শিশুরা মেহেদী পেয়ে আনন্দ প্রকাশ করে। ইউসিবি ব্যাংকের এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানান উপস্থিত সবাই।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত