গাজীপুরের মহাসড়কগুলোতে আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন ও যানজটমুক্ত রাখতে অতিরিক্ত ৪০০ এর অধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে গাজীপুর পুলিশ লাইনে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
আইজিপি বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকবে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট এড়াতে এই বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, মহাসড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে চন্দ্রা এলাকায় শ্রমিকদের জন্য আলাদা মাঠে বাস থামিয়ে রাখার স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।
গাজীপুর পুলিশ লাইনের সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল কবীর রনি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন