সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ব্যক্তিগত আলাপচারিতায় যারা সর্বোচ্চ গোপনীয়তা পছন্দ করেন, তাদের জন্য এটি একটি দুঃসংবাদ। আগামী ৮ মে ২০২৬ থেকে ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ বা ডিএম অংশে আর থাকছে না ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ সুবিধা। মূলত ব্যবহারকারীদের অনাগ্রহের কারণেই এই নিরাপত্তা ফিচারটি পুরোপুরি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগেজেট এর প্রতিবেদন অনুযায়ী, মেটার মুখপাত্র দিনা এল কাসাবি লুস জানিয়েছেন, খুব কম সংখ্যক মানুষই ইনস্টাগ্রাম ডিএম এ এনক্রিপশন ফিচারটি ব্যবহার করছিলেন। হোয়াটসঅ্যাপের মতো এই সুবিধাটি ইনস্টাগ্রামে স্বয়ংক্রিয়ভাবে চালু ছিল না। ব্যবহারকারীদের এটি আলাদাভাবে সেটিংস থেকে চালু করে নিতে হতো। বেশির ভাগ মানুষ এই পদ্ধতিটি এড়িয়ে গেছেন বলেই ফিচারটি চিরতরে বন্ধ করে দেওয়া হচ্ছে।
তবে যারা নিজেদের পুরোনো বার্তা, ছবি বা ভিডিও হারানোর শঙ্কায় আছেন, মেটা তাদের জন্য একটি সমাধানের কথাও জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, যেসব ব্যবহারকারী এই ফিচারটি চালু রেখেছিলেন, তাদের অ্যাপের ভেতরেই নোটিফিকেশন পাঠানো হচ্ছে। নির্দিষ্ট সময়সীমার আগেই তারা চাইলে নিজেদের এনক্রিপ্ট করা চ্যাটগুলোর ডেটা ডাউনলোড করে সুরক্ষিত রাখতে পারবেন। তবে এই সুবিধা পেতে হলে পুরোনো ইনস্টাগ্রাম অ্যাপটি হালনাগাদ বা আপডেট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
একদিকে মেটা যখন তাদের মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোতে বার্তার গোপনীয়তা নিয়ে কাজ করছে, ঠিক তখনই ইনস্টাগ্রাম থেকে এই সুবিধা সরিয়ে নেওয়ার বিষয়টি অনেককেই হতাশ করেছে। ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে কাজ করা সমালোচকেরা এই সিদ্ধান্তে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন। তবে মেটার পক্ষ থেকে বলা হয়েছে, যারা প্রিয়জনদের সঙ্গে সম্পূর্ণ সুরক্ষিত যোগাযোগ চান, তারা তাদের প্রধান প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন।
সূত্র : engadget

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন