সরকারের নির্দেশনা অমান্য করে সম্প্রতি রাজধানীতে অনেক শপিংমল, বিপনি-বিতানের ভবনজুড়ে আলোকসজ্জা দেখা গেলেও গত কয়েকদিনে তা অনেকটাই কমে গেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ের ‘কঠোর নির্দেশনা’ দেয় সরকার। গত ৫ মার্চ মন্ত্রিপরিষদের জারি করা এক পত্রে গাড়ির ব্যবহার সীমিত করা, আলোকসজ্জা পরিহার, শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রের (এয়ার কন্ডিশনার) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখাসহ ১১ দফা নির্দেশনা দেয়া হয়।
এর অংশ হিসেবে শপিংমল, বিপণিবিতান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে সব ধরনের আলোকসজ্জা পরিহার করার সুনির্দিষ্ট নির্দেশ দেয় হয়।
নির্দেশনা জারির পরও রাজধানীর অনেক মার্কেটে ঝলমলে আলোকসজ্জা দেখা যায়। এ বিষয়ে দৈনিক ‘সংবাদ’-এ একাধিক খবর প্রকাশ হয়।
এরপর সরকার এলাকা ভাগ করে অভিযান পরিচালনা শুরু করে। গতকয়েক দিন সরেজমিন ঘুরে দেখা গেছে, এর আগে যেসব মার্কেট ও শো-রুমে আলোকসজ্জা ছিল, তাদের অনেকেই তা বন্ধ করে দিয়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, বিগত কয়েকদিন রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ার্স কনকর্ড শপিং কমপ্লেক্স, কাকরাইলে ‘ব্রাদার্স’-এর শোরুম, প্রিমিয়ার ব্যাংক, বে-এর শোরুমের বাইরের দেয়ালজুড়ে আলোকসজ্জা নেই।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন