জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদ যদি দেশের সকল রাজনৈতিক দলের চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে ওঠে, তবেই বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। তিনি গুরুত্ব দিয়ে বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া কোনো দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘নেত্রকোনা সাংবাদিক ফোরাম-ঢাকা’ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, “এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাকে সার্থক করতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে যথাযথভাবে কার্যকর করতে হবে। অতীতে আমাদের গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে, কিন্তু এবার সঠিক চর্চা অব্যাহত থাকলে ভবিষ্যতে আর সেই আশঙ্কা থাকবে না।”
বিশ্বের বিভিন্ন দেশের সংসদীয় গণতন্ত্রের উদাহরণ টেনে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “১৬৮৮ সালে গৌরবময় বিপ্লবের মাধ্যমে ইংল্যান্ডে সংসদীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল, তার ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া, কানাডা, ভারত ও নিউজিল্যান্ডসহ যেসব দেশে এই ব্যবস্থা নিয়মতান্ত্রিকভাবে চলেছে, সেখানেই শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী ও শক্তিশালী হয়েছে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে আমরা বিভিন্ন সময়ে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসন দেখেছি। বর্তমানে আমরা এক যুগসন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। যখন দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা থাকে, তখনই ‘রুল অফ ল’ বা আইনের শাসন কায়েম হয়। আর আইনের শাসন থাকলে মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হয়। যে রাষ্ট্র ও সমাজে আইনের শাসন, মানবাধিকার এবং সাংবিধানিক বিধি-ব্যবস্থা বলবৎ থাকে, সেই রাষ্ট্রের উন্নতি অনিবার্য।”
আয়োজক সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানি।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজিবুর রহমান, আরিফা জেসমিন নাহিন, জনশক্তি রপ্তানি ব্যুরোর পরিচালক (প্রশাসন) মাসুদ রানা, বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আহমেদ।

রোববার, ১৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন