সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

আমি কেন দাম দিয়ে ব্যাগ কিনব?

শপিং ব্যাগ ছাড়াই কাপড় নিয়ে বাসায় ফিরলেন ব্যারিস্টার রুমিন ফারহানা : ছবি ভাইরাল

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

শপিং ব্যাগ ছাড়াই কাপড় নিয়ে বাসায় ফিরলেন ব্যারিস্টার রুমিন ফারহানা : ছবি ভাইরাল
সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা

রাজধানীর উত্তরায় একটি শোরুম থেকে মায়ের জন্য চার হাজার পাঁচশো টাকার কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাসায় ফিরতে হয়েছে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে। হাতে করে কাপড় নিয়ে বাসায় ফেরার তার একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (১৪ মার্চ)  ইফতারের পর উত্তরার জসিম উদ্দিন রোডের আড়ং শোরুমে যান তিনি। সেখান থেকে মায়ের জন্য চারটি ম্যাক্সি কিনে বিল দিতে গিয়ে হোঁচট খান। সাড়ে চার হাজার টাকার বিল পরিশোধের পর তাকে কোনো শপিং ব্যাগ না দিয়েই চারটি কাপড় বুঝিয়ে দেয় শোরুম কর্তৃপক্ষ। বাধ্য হয়ে কাপড়গুলো হাতেই নিয়ে বাসায় ফেরেন সংসদ সদস্য।

রাত সাড়ে দশটায় মুঠোফোনে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, "মায়ের জন্য চারটি ম্যাক্সি কিনেছিলাম। বিল দেওয়ার পর দেখি, কোনো ব্যাগই দিচ্ছে না। উল্টো জানাল, ব্যাগ কিনতে হবে। সাড়ে চার হাজার টাকার পণ্য কিনে আমি কেন দাম দিয়ে ব্যাগ কিনব? এটা তো কোনো কথা হলো না।"

তিনি আরও বলেন, "আমি সাধারণত আড়ংয়ে যাই না। কিন্তু মায়ের গায়ে লাগে এমন কাপড় ওখানেই পাওয়া যায় বলে আজ গিয়েছিলাম। সত্যি বলতে, অভিজ্ঞতা মোটেও ভালো হলো না।"

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ। ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেন, "একজন সংসদ সদস্যকে এতটুকু সম্মান দেখানো উচিত ছিল তাদের পক্ষ থেকে। আমরা টাকা দিয়ে পণ্য কিনছি, কিন্তু পণ্য বহনের জন্য একটি সাধারণ শপিং ব্যাগও পাচ্ছি না এটা কেমন নিয়ম?"

পরিবেশ রক্ষার কথা বলে শপিং ব্যাগ বন্ধ করা হলেও গ্রাহকের জন্য বিকল্প ব্যবস্থা না থাকার বিষয়টিও তুলে ধরেন তিনি। লেখেন, "একটা ব্র্যান্ড যখন মানুষের ভালোবাসা আর আস্থার ওপর দাঁড়িয়ে থাকে, তখন সেই ব্র্যান্ডের দায়িত্বও থাকে গ্রাহকের প্রতি সম্মান দেখানোর।"

জানা গেছে, আড়ংয়ের শোরুম থেকে কেনাকাটা করলে পণ্যের সঙ্গে আলাদা দাম দিয়ে ব্যাগ কিনতে হয়। এসব ব্যাগের দাম সাড়ে ১২ টাকা থেকে শুরু করে ৭৫ টাকা পর্যন্ত। ব্যাগগুলোতে প্রতিষ্ঠানের সিল দেওয়া থাকে।

এ বিষয়ে আড়ং কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাইলে রাত ৯টা ১০ মিনিটে উত্তরার শোরুমের টিএন্ডটি নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও কেউ তা রিসিভ করেননি।

গত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন বিপণিবিতানে প্লাস্টিক দূষণ রোধের অংশ হিসেবে বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে আলাদাভাবে বিক্রি করার রীতি চালু হয়েছে। তবে গ্রাহক পর্যায়ে এ নিয়ে নানা সময়ে অসন্তোষের সৃষ্টি হয়। ব্যারিস্টার রুমিন ফারহানার এই ঘটনা আবারও আলোচনায় নিয়ে এলো বিষয়টি।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

রোববার, ১৫ মার্চ ২০২৬

শপিং ব্যাগ ছাড়াই কাপড় নিয়ে বাসায় ফিরলেন ব্যারিস্টার রুমিন ফারহানা : ছবি ভাইরাল

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত