সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই

পদত্যাগ করলেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

পদত্যাগ করলেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ
মাহবুব মোর্শেদ। ফাইল ছবি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ পদত্যাগ করেছেন। চলতি মাসের শুরুর দিকে তিনি পদত্যাগপত্র জমা দিলেও বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে সংশ্লিষ্ট সূত্রের বরাতে। বর্তমানে বাসসের ওয়েবসাইটে এমডি ও প্রধান সম্পাদকের নামের তালিকায় আর মাহবুব মোর্শেদ নেই।

গত বছরের ১৮ আগস্ট সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য মন্ত্রণালয় তাকে দুই বছরের জন্য বাসসের প্রধান হিসেবে নিয়োগ দেয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে সরে দাঁড়াতে হলো।

পদত্যাগের পেছনে সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গঠিত তদন্ত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। গত ১৯ ফেব্রুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মাহবুব মোর্শেদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করে। এই কমিটিকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ওইদিনই সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "বাসসে যা ঘটেছে, তা সত্যিই দুঃখজনক। এটি একটি রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা। নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিবদ্ধ নিয়ম রয়েছে। সরকার সেই নিয়মের ভেতর থেকে বিষয়টি বিবেচনা করবে। আলোচনা সাপেক্ষে এর সমাধান বের করা হবে।"

এর আগে রাজধানীর পল্টনে বাসসের প্রধান কার্যালয়ে মাহবুব মোর্শেদের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির একদল সাংবাদিক ও কর্মচারী তাকে 'অবাঞ্ছিত' ঘোষণা করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তাকে অফিস ছেড়ে চলে যেতে হয়।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মাহবুব মোর্শেদ। সেখানে তিনি অভিযোগ করেন, একটি 'মব তৈরি করে' তাকে অপসারণের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কিছু গোষ্ঠী ষড়যন্ত্র করে এই পরিস্থিতি সৃষ্টি করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থার শীর্ষ কর্মকর্তার এমন পদত্যাগ সরকারি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কোন্দল ও প্রশাসনিক জটিলতার নতুন দিক উন্মোচন করেছে। বিশেষ করে দুর্নীতির অভিযোগ তদন্ত কমিটি গঠনের মাত্র কয়েক দিনের মধ্যেই তার পদত্যাগকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে।

তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার আগেই মাহবুব মোর্শেদ পদত্যাগ করায় এখন নতুন করে তদন্তের প্রয়োজনীয়তা কমে এসেছে। তবে বাসসের অভ্যন্তরীণ সুশাসন ও কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

রোববার, ১৫ মার্চ ২০২৬

পদত্যাগ করলেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত