সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে সারাদেশে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খোদ প্রধানমন্ত্রী।

কৃষক কার্ড চালুর বিষয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে কৃষিখাতের আধুনিকায়ন ও কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈঠক শেষে গণমাধ্যমকে জানানো হয়, কৃষকদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও ভর্তুকি সরাসরি পৌঁছে দিতে এই ‘কৃষক কার্ড’ একটি মাইলফলক হিসেবে কাজ করবে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী এই কার্ড বিতরণ প্রক্রিয়ার সূচনা করবেন।

সচিবালয়ের এই বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে সারাদেশে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় সচিবালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন খোদ প্রধানমন্ত্রী।

কৃষক কার্ড চালুর বিষয়ে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে কৃষিখাতের আধুনিকায়ন ও কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন: কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৈঠক শেষে গণমাধ্যমকে জানানো হয়, কৃষকদের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও ভর্তুকি সরাসরি পৌঁছে দিতে এই ‘কৃষক কার্ড’ একটি মাইলফলক হিসেবে কাজ করবে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী এই কার্ড বিতরণ প্রক্রিয়ার সূচনা করবেন।

সচিবালয়ের এই বৈঠকে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেন।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত