আন্তর্জাতিক জালিয়াতি বা ফ্রড প্রতিরোধে বৈশ্বিক কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আয়োজিত ‘গ্লোবাল ফ্রড সামিট ২০২৬’ এ অংশ নিতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উদ্দেশে রওনা হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
জাতিসংঘ
মাদক ও অপরাধ বিষয়ক
সংস্থা (ইউএনওডিসি) এবং আন্তর্জাতিক পুলিশ
সংস্থা ইন্টারপোলের যৌথ উদ্যোগে এই
সম্মেলন আয়োজিত হতে যাচ্ছে।
১৬ ও ১৭ মার্চ
ভিয়েনা ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে
পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।
সম্মেলন
চলাকালীন স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধনী ও প্লেনারি সেশনসহ
‘গ্লোবাল ফ্রড রেসপন্স মেকানিজম’
শীর্ষক উচ্চপর্যায়ের রাউন্ডটেবিল বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি
জালিয়াতি মোকাবিলায় জাতীয় অঙ্গীকার ও সংকল্প বিষয়ক
বিশেষ সেশনে প্যানেলিস্ট হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য
তুলে ধরবেন তিনি।
এই সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর বেশ কিছু
গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের সূচি রয়েছে। সম্মেলনের
সাইডলাইন ইভেন্ট হিসেবে তিনি ইউএনওডিসি এর
নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো এবং
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড হ্যানসনের সঙ্গে
বৈঠক করবেন। এ সব বৈঠকে পারস্পরিক
নিরাপত্তা ও অপরাধ দমনে
সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে।
সফরের
সূচি অনুযায়ী, ১৫ মার্চ রোববার
বিকেল ৪টা ৫০ মিনিটে
ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দর ত্যাগ করবেন। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ২০
মার্চ ভোরে তার্কিশ এয়ারলাইনসের
একটি ফ্লাইটে তাঁর দেশে ফেরার
কথা রয়েছে।
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই সফরের
বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন