সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

দেশের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের জনবল নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

তিনি জানিয়েছেন, সারা দেশে মোট হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি আলোচনায় আসে।

শিক্ষামন্ত্রী জানান, ধর্মীয় শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা সনদ নিয়ে বর্তমানে কিছু আইনি প্রশাসনিক জটিলতা রয়েছে। তবে সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই সমস্যাগুলো সমাধানের কাজ করছে। এই জটিলতা দ্রুত কাটিয়ে উঠে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিশেষ করে কারিআনা পাস করা প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা রাখা হবে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরও জানান, কেবল ইসলাম ধর্ম নয়, বরং সব ধর্মের শিক্ষকদের সমান গুরুত্ব দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে আলোকপাত করে এহছানুল হক মিলন বলেন, বর্তমানে পরিচালিত ইংরেজি মাধ্যমের স্কুলগুলোকে সরকারের নজরদারিতে আনার পরিকল্পনা রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো যাতে দেশের প্রচলিত নিয়মকানুন মেনে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করতে পারে, সেই লক্ষ্যে কাজ চলছে। এ ছাড়া ইবতেদায়ী কওমি মাদ্রাসাসহ দেশের সব ধরনের শিক্ষা পদ্ধতিকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

রাজধানীর শিক্ষা অবকাঠামো নিয়ে মন্ত্রী জানান, ঢাকা মহানগরী পূর্বাচল এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর নান্দনিকতা বৃদ্ধি এবং নতুন ভবন নির্মাণের জন্য একটি বিশেষ প্রকল্প চলমান রয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্প ২০২৭ সালের জুন নাগাদ শেষ হবে।

পাশাপাশি কক্সবাজার, বান্দরবান এবং নোয়াখালীর ভাসানচরের শিশুদের জন্য প্রাক-প্রাথমিক প্রাথমিক শিক্ষার উন্নয়নে পৃথক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলেও সংসদকে অবহিত করেন শিক্ষামন্ত্রী।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

দেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত