সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

রেলসেবার সংকট

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

রেলসেবার সংকট

রেলওয়ের ২৭১টি ইঞ্জিনের মধ্যে ১২৫টি মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে প্রায় ৭৬টি ইঞ্জিনের বয়স ৭০ বছরের কাছাকাছি। সাধারণভাবে একটি ইঞ্জিনের কার্যকর মেয়াদ প্রায় ২০ বছর। সেই তুলনায় এত পুরনো ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো রেলব্যবস্থার দীর্ঘদিনের সংকটকেই প্রকাশ করে। নতুন ইঞ্জিন কেনার উদ্যোগের কথা বলা হলেও তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পুরনো ইঞ্জিন দিয়েই ট্রেন চালাতে হচ্ছে।

শুধু ইঞ্জিনের সংকটই নয়, রেলওয়ের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাতেও বড় ধরনের সীমাবদ্ধতা রয়েছে। সংবাদে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, ওয়ার্কশপগুলোর নানা সমস্যার কারণে পুরনো ইঞ্জিন মেরামত করা কঠিন হয়ে পড়েছে। ফলে মেরামতের অনেক কাজ ঝুলে আছে। রেলপথে পাথরের ঘাটতি এবং অতিরিক্ত ওজনের কনটেইনার পরিবহনের কারণে ট্রেন চলাচলেও নানা সমস্যা দেখা দিচ্ছে। যাত্রীরা চলন্ত ট্রেনে অতিরিক্ত ঝাঁকুনির শিকার হচ্ছেন। এতে সেবার মান ও নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

এসব সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে রেলওয়ের যন্ত্রাংশ চুরির ঘটনা। কিছু ক্ষেত্রে চলন্ত ট্রেন থেকেও যন্ত্রাংশ খুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। চুরির ঘটনায় গত ১৪ মাসে ৮৫টি মামলায় ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, অনেক ঘটনা মামলা পর্যন্ত পৌঁছায় না। রেললাইন, সিগন্যাল, ক্যাবল কিংবা বগি সংযোগের যন্ত্রাংশ চুরি হওয়া মানে রাষ্ট্রের সম্পদের ক্ষতি হওয়া। এসব কারণে ট্রেন চলাচলের নিরাপত্তার ক্ষেত্রেও বড় ঝুঁকি তৈরি করে। 

রেল পথে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও স্পষ্ট। সারাদেশে পাঁচ শতাধিক স্টেশন, বিস্তীর্ণ রেলপথ এবং বিভিন্ন কারখানার নিরাপত্তার জন্য অনুমোদিত জনবল ৩ হাজার ৪০০ হলেও কর্মরত আছেন প্রায় অর্ধেক। এত সীমিত জনবল দিয়ে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। ফলে চুরি ও নাশকতার ঝুঁকি থেকেই যাচ্ছে।

দেশের একটি গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থা হচ্ছে রেল। এর নিরাপত্তা ও সক্ষমতা নিশ্চিত করা জরুরি। পুরনো ইঞ্জিনের ওপর নির্ভরতা কমাতে দ্রæত নতুন ইঞ্জিন সংগ্রহের উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ওয়ার্কশপ আধুনিকায়ন, রেলপথের রক্ষণাবেক্ষণ জোরদার এবং নিরাপত্তা বাহিনীর জনবল বাড়ানো প্রয়োজন। রেলওয়ের যন্ত্রাংশ চুরি প্রতিরোধেও কঠোর নজরদারি দরকার। সমস্যাগুলো দীর্ঘদিন ধরে জমে আছে। এখন প্রয়োজন পরিকল্পিত সংস্কার ও কার্যকর বাস্তবায়ন।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

রেলসেবার সংকট

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত