সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

মধুখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

মধুখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
ছবি : সংবাদ

ফরিদপুরের মধুখালীতে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিঠুন সরকার (৩৫) ওই গ্রামের সুধিষ্ঠির সরকারের ছেলে। ২০১৬ সালে মধুখালী থানায় দায়ের করা একটি মাদক মামলায় (মামলা নং-০২) তার ১০ বছরের কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মিঠুন সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় আরও সাতটি মামলা বিচারাধীন রয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিঠুন সরকারের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে একই রাতে প্রায় ২টার দিকে মধুখালীর মাঝকান্দি এলাকা থেকে শাহিন শেখ (২৪) নামে এক চোরচক্রের সদস্যকে আটক করা হয়। তিনি ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের কবির শেখের ছেলে। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে রোববার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

মধুখালীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুরের মধুখালীতে মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বটপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিঠুন সরকার (৩৫) ওই গ্রামের সুধিষ্ঠির সরকারের ছেলে। ২০১৬ সালে মধুখালী থানায় দায়ের করা একটি মাদক মামলায় (মামলা নং-০২) তার ১০ বছরের কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, মিঠুন সরকারের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় আরও সাতটি মামলা বিচারাধীন রয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিঠুন সরকারের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে একই রাতে প্রায় ২টার দিকে মধুখালীর মাঝকান্দি এলাকা থেকে শাহিন শেখ (২৪) নামে এক চোরচক্রের সদস্যকে আটক করা হয়। তিনি ফরিদপুর সদর উপজেলার উজান মল্লিকপুর গ্রামের কবির শেখের ছেলে। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে রোববার (১৫ মার্চ) দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত