জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড জাহিদ হোসেনের অনুপস্থিতিতে প্রশ্নের উত্তর দিতে দাঁড়িয়ে স্পিকারকে ‘মাননীয় স্পিকার’র বদলে ‘মাই লর্ড’ বলে সম্বোধন করেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
রোববার
বিকেলের এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। পেশায় আইনজীবী হওয়ায় মুখ ফসকে এমন
শব্দ বেরিয়ে গেছে বলে পরবর্তী
সময়ে তিনি সংসদ কক্ষে
ব্যাখ্যা দিয়েছেন।
অধিবেশন
চলাকালীন কুষ্টিয়া-১ আসনের সংসদ
সদস্য রেজা আহাম্মেদ চৌধুরীর
একটি সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে
প্রতিমন্ত্রী এমন বিভ্রাটে পড়েন।
তাৎক্ষণিক
ভুল বুঝতে পেরে তিনি স্পিকার
মেজর (অব.) হাফিজ উদ্দিন
আহমদের উদ্দেশ্যে বলেন, মাননীয় স্পিকার, আমি দুঃখ প্রকাশ
করছি। আসলে ওকালতি করতে
করতে ‘মাই লর্ড’ শব্দটা
অভ্যাসে পরিণত হয়েছে, তাই কথা বলার
সময় মুখে চলে আসে।
এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
ভাতা
বিতরণে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদকে জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভাতা সরবরাহের ক্ষেত্রে
বিভিন্ন স্তরে টাকা দাবি করার
মতো দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে। সরকার এই সরবরাহ প্রক্রিয়াকে
সম্পূর্ণ স্বচ্ছ করার চেষ্টা করছে।
বিশেষ করে সরকারি সুবিধা
যাতে প্রকৃত মানুষের কাছে পৌঁছায়, সে
জন্য সব সুবিধভোগীকে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের আওতায় এনে একটি সমন্বিত
পদ্ধতির মাধ্যমে সেবা নিশ্চিত করার
কাজ চলছে।
দেশের
বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে
গিয়ে ফারজানা শারমিন পুতুল উল্লেখ করেন, রাষ্ট্র এখন একটি অত্যন্ত
নাজুক অর্থনৈতিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণের পাশাপাশি
সাধারণ সুবিধভোগীরা যাতে প্রকৃত অর্থে
উপকৃত হন, তা নিশ্চিত
করাই সরকারের বর্তমান লক্ষ্য।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন