সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় নৃশংসতা

সাবেক এমপি ও পুলিশ কর্মকর্তাসহ ৬ জনের ফাঁসির পূর্ণাঙ্গ রায়

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

সাবেক এমপি ও পুলিশ কর্মকর্তাসহ ৬ জনের ফাঁসির পূর্ণাঙ্গ রায়

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয়জনের মরদেহ ভ্যানে স্তূপ করে পুড়িয়ে দেওয়ার সেই নৃশংস ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- রোববার ৫৯১ পৃষ্ঠার এই বিশাল রায় প্রকাশ করে। ফেব্রুয়ারি সংক্ষিপ্ত রায় ঘোষণার পর আজ এই বিস্তারিত পর্যবেক্ষণসহ পূর্ণাঙ্গ নথিটি জনসমক্ষে এলো। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় প্রদান করেন।

আদালত তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে, অভিযোগগুলো অত্যন্ত গুরুতর হলেও ট্রাইব্যুনাল মনে করে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামি মূলত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পালন অপারেশন পরিচালনায় সহায়তা করেছেন।

প্রসিকিউশন পক্ষ কিছু পুলিশ সদস্যের সরাসরি অংশ নেওয়ার বিষয়ে পর্যাপ্ত প্রমাণ হাজির করতে না পারায় কয়েকজনের সাজা কম হয়েছে বলে রায়ে জানানো হয়েছে। তবে মূল হোতা নৃশংসতায় সরাসরি সম্পৃক্ততার দায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম এবং তৎকালীন পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সাজা বহাল রাখা হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, আশুলিয়া থানার তৎকালীন ওসি এএফএম সায়েদ রনি, স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভূঁইয়া এবং পুলিশের তৎকালীন এসআই আবদুল মালেক, এএসআই বিশ্বজিৎ সাহা কনস্টেবল মুকুল চোকদার।

আলোচিত এই মামলায় সাবেক এমপি ছাড়াও পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা দায় নিয়ে আদালত দীর্ঘ আইনি ব্যাখ্যা দিয়েছেন।

ফাঁসির দণ্ড ছাড়াও এই একই মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, সাবেক পুলিশ সুপার মো. আসাদুজ্জামান রিপন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান, ডিবির তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন এবং সাবেক পুলিশ পরিদর্শক নির্মল কুমার দাস।

এ ছাড়া এসআই আরাফাত উদ্দিন এএসআই কামরুল হাসানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অন্যদিকে, মামলার রাজসাক্ষী হওয়ায় সাবেক এসআই শেখ আবজালুল হককে খালাস দিয়েছেন আদালত।

উল্লেখ্য, দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা বর্তমানে কারাগারে রয়েছেন। তবে সাবেক এমপি সাইফুল ইসলামসহ কয়েকজন এখনও পলাতক।

গত বছরের আগস্টে আশুলিয়া থানা সংলগ্ন এলাকায় গুলিবিদ্ধ মরদেহগুলো একটি ভ্যানে স্তূপ করে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়েছিলো। সেই ঘটনার বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবেই আজকের এই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

সাবেক এমপি ও পুলিশ কর্মকর্তাসহ ৬ জনের ফাঁসির পূর্ণাঙ্গ রায়

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত