সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

জেলা পরিষদে বড় রদবদল: ৪২ জেলায় নতুন প্রশাসক

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

জেলা পরিষদে বড় রদবদল: ৪২ জেলায় নতুন প্রশাসক

দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও ‘গতিশীল ও শক্তিশালী’ করার লক্ষ্যে ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ মার্চ) এক আদেশের মাধ্যমে এই নিয়োগ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রংপুর বিভাগে পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো: সোহেল হোসনাইন কায়কোবাদ এবং গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক দায়িত্ব পেয়েছেন।

রাজশাহী বিভাগে জয়পুরহাটের প্রশাসক হয়েছেন মো: মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো: হারুনুর রশিদ, নওগাঁয় মো: আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো: এরশাদ আলী এবং নাটোরে মো: রহিম নেওয়াজকে নিয়োগ দেওয়া হয়েছে।

খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে মেহেরপুরে মো: জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো: আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী) নতুন দায়িত্ব পেয়েছেন।

পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো: শাহাদাৎ হোসেন এবং পিরোজপুরে আলমগীর হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা ও ময়মনসিংহ বিভাগে টাঙ্গাইলের দায়িত্ব পেয়েছেন এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় অ্যাডভোকেট মো: নূরুজ্জামান, কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মো: মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান এবং শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন।

সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জে মো: মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো: মোশতাক মিয়া, নোয়াখালীতে মো: হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজার জেলা পরিষদে এ টি এম নুরুল বশর চৌধুরীকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা পরিষদগুলোর উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এই প্রশাসকরা এখন থেকে নিজ নিজ জেলার দায়িত্ব পালন করবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

জেলা পরিষদে বড় রদবদল: ৪২ জেলায় নতুন প্রশাসক

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত