সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

ভোক্তা অধিকার দিবসে গাইবান্ধায় বাজার তদারকি জোরদারের দাবি

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

ভোক্তা অধিকার দিবসে গাইবান্ধায় বাজার তদারকি জোরদারের দাবি

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে শহরের গাইবান্ধা সুরবানী সংসদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), গাইবান্ধা জেলা শাখা।

সভায় বক্তব্য রাখেন কেএম রেজাউল হক, সুলতান উদ্দীন আহমেদ, মান্নান চৌধুরী, মোদাচ্ছেরুজ্জামান মিলু, রিকতু প্রসাদ ও বিপুল কুমার দাস প্রমুখ।

বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের চরম দুর্ভোগে ফেলছে। বাজারে কার্যকর তদারকি জোরদার এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

ভোক্তা অধিকার দিবসে গাইবান্ধায় বাজার তদারকি জোরদারের দাবি

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে শহরের গাইবান্ধা সুরবানী সংসদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), গাইবান্ধা জেলা শাখা।

সভায় বক্তব্য রাখেন কেএম রেজাউল হক, সুলতান উদ্দীন আহমেদ, মান্নান চৌধুরী, মোদাচ্ছেরুজ্জামান মিলু, রিকতু প্রসাদ ও বিপুল কুমার দাস প্রমুখ।

বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের চরম দুর্ভোগে ফেলছে। বাজারে কার্যকর তদারকি জোরদার এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, ভোক্তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানান তারা।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত