ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রশাসনিক কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার মোট ৯ জন কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।
রোববার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত
অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো
হয়। জনস্বার্থে নেওয়া এই আদেশ অবিলম্বে
কার্যকর করার নির্দেশ দেওয়া
হয়েছে।
বদলি
কর্মকর্তাদের মধ্যে ডেমরা জোনের এডিসি আকরামুল হাসানকে ওয়ারী বিভাগের সেকেন্ড ইন কমান্ড হিসেবে
দায়িত্ব দেওয়া হয়েছে।
উত্তরা
জোনের এডিসি আহম্মদ আলীকে উত্তরা বিভাগের সেকেন্ড ইন কমান্ড এবং
রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামানকে রমনা
বিভাগের সেকেন্ড ইন কমান্ড করা
হয়েছে।
এ ছাড়া
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে তেজগাঁও শিল্পাঞ্চলের এসি রব্বানী হোসেনকে
রমনা জোনের এডিসি, খিলগাঁও বিভাগের এসি মু. আল-আমিন সরকারকে উত্তরা
জোনের এডিসি এবং সবুজবাগ জোনের
এসি মীর মুহসীন মাসুদ
রানাকে ডেমরা জোনের এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
একই
সাথে এসি পদমর্যাদার তিন
কর্মকর্তাকেও নতুন কর্মস্থলে পাঠানো
হয়েছে। ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের (দক্ষিণ) এসি মো. আতাহারুল
ইসলাম তালুকদারকে তেজগাঁও বিভাগে এবং মিরপুরের এসি
(পেট্রোল) মো. আসলাম সাগরকে
ট্রাফিক মোহাম্মদপুর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া
ট্রাফিক মোহাম্মদপুর জোনের মির্জা মো. সাইজুদ্দিনকে ট্রাফিক
কোতোয়ালী জোনে বদলি করা
হয়েছে।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন