সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালকের মৃত্যু

জেলা বার্তা পরিবেশক, ঝিনাইদহ
জেলা বার্তা পরিবেশক, ঝিনাইদহ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালকের মৃত্যু
ছবি : সংবাদ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৪০) নামে এক লাটাহাম্বা (স্যালো ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সহকারী।

রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্সের একটি লাটাহাম্বা ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যায়। ইট খালাস করে ফেরার পথে যানটি রেললাইন অতিক্রমের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি হয়। ট্রেনটি লাটাহাম্বাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক আলাউদ্দিনের মৃত্যু হয়। এ সময় তার সহকারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত সহকারীকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় লাটাহাম্বা চালকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় আলাউদ্দিন (৪০) নামে এক লাটাহাম্বা (স্যালো ইঞ্জিনচালিত যান) চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার সহকারী।

রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার এএমবিএম ব্রিক্সের একটি লাটাহাম্বা ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যায়। ইট খালাস করে ফেরার পথে যানটি রেললাইন অতিক্রমের সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি হয়। ট্রেনটি লাটাহাম্বাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক আলাউদ্দিনের মৃত্যু হয়। এ সময় তার সহকারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহত সহকারীকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত