সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সুজানগর ও সাঁথিয়ায় ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, পাবনা
প্রতিনিধি, পাবনা
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

সুজানগর ও সাঁথিয়ায় ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি : সংগৃহীত

পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলার দুটি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে সুজানগর উপজেলার চিনাখড়া বাজার ও সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চিনাখড়া বাজারের মেসার্স আব্দুল ওহাব এন্ড সন্সকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে সরবরাহ না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারের হিরণের ডিজেল ও পেট্রোলের দোকানকে ৪০ ও ৪৫ ধারায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রি এবং প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথ সরবরাহ না করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স জিতু ট্রেডার্সকেও একই ধারায় একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স খান এন্ড ব্রাদার্সকে ৫২ ধারায় সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কার্য সম্পাদনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে মেসার্স খান এন্টারপ্রাইজকে ৪০, ৪৫ ও ৫২ ধারায় পেট্রোল ও অকটেনের দাম বেশি রাখা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথ সরবরাহ না করা এবং সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কার্য সম্পাদনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা বাজারের মেসার্স বিকাশ গ্যাস এজেন্সিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ডিজেল অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুটি বাজারের মোট ছয়টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

এ সময় বাজার অভিযানে সহায়তা করেন পাবনা জেলা র‌্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

সুজানগর ও সাঁথিয়ায় ভোক্তা অধিকারের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত