সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

শেষ হলো বইমেলা

বিক্রির হিসাবে উল্টো মেরুতে একাডেমি ও প্রকাশকরা

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

বিক্রির হিসাবে উল্টো মেরুতে একাডেমি ও প্রকাশকরা

অমর একুশে বইমেলার বিক্রি নিয়ে ভিন্ন চিত্র তুলে ধরেছে বাংলা একাডেমি ও প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য। বাংলা একাডেমি বলছে, মেলার ১৭ দিনে প্রায় ১৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। 

অপরদিকে, প্রকাশক ঐক্যের দাবি, প্রায় ৯০ ভাগ প্রকাশকের স্টল নির্মাণের প্রাথমিক খরচটুকুও ওঠেনি। যার মধ্যে ৩০ ভাগ প্রকাশকের পাঁচ হাজার টাকারও বই বিক্রি হয়নি।

রোববার (১৫ মার্চ) বইমেলার সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, বিক্রির তথ্য দেওয়া ২৬৯টি প্রকাশনা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী প্রায় ৮ কোটি টাকার বই বিক্রি হয়েছে। 

মোট ৫৭০টি প্রকাশনা প্রতিষ্ঠানের গড় বিক্রির ভিত্তিতে মোট বিক্রির পরিমাণ প্রায় ১৭ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে ধারণা করছে মেলা কর্তৃপক্ষ। বাংলা একাডেমি নিজস্ব স্টল থেকে ১৭ লাখ ৪ হাজার ৬২৯ টাকার বই বিক্রি করেছে বলেও জানানো হয়।

অন্যদিকে, শনিবার (১৪ মার্চ) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকে প্রকাশক ঐক্য। সেখানে সংগঠনটির পক্ষে দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন বলেন, এবারের বইমেলায় ব্যবসায়িক পরিস্থিতি ২০২১ সালের করোনাকালীন মেলার চেয়েও শোচনীয়। তিনি দাবি করেন, প্রায় ৯০ ভাগ প্রকাশকের স্টল নির্মাণের খরচটুকুও ওঠেনি।

প্রকাশক ঐক্যের বক্তব্য অনুযায়ী, এবার মেলায় অংশ নেওয়া ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৩০ ভাগ প্রতিষ্ঠানের পাঁচ হাজার টাকারও বই বিক্রি হয়নি। নির্বাচন-পরবর্তী প্রতিকূল বাস্তবতা ও পবিত্র রমজান মাসে মেলার সময়সূচিকে দায়ী করে মাহরুখ মহিউদ্দিন বলেন, 'আমরা ঐতিহ্যের দায়বদ্ধতা থেকে মেলায় অংশ নিয়েছি। কিন্তু মেলায় যদি বই বিক্রিই না থাকে এবং প্রকাশকেরা সর্বস্বান্ত হতে থাকেন, তবে একসময় এটি মৃত ঐতিহ্যে পরিণত হবে।'

তবে বাংলা একাডেমির হিসাব বলছে ভিন্ন কথা। মেলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর গড় বিক্রির হিসাবে প্রতিটি স্টলে প্রায় ২ লাখ ৯৮ হাজার টাকার বই বিক্রি হয়েছে। কিন্তু প্রকাশক ঐক্যের দাবি, বেশিরভাগ প্রকাশকই স্টল নির্মাণের ৫০ থেকে ৬০ হাজার টাকার প্রাথমিক খরচও তুলতে পারেননি।

এবার জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে নির্ধারিত সময়ের পরে ২৬ ফেব্রুয়ারি মেলা শুরু হয়। মোট ১৮ দিন ধরে চলে। মেলায় নতুন বই এসেছে ১ হাজার ৭৭১টি। গত বছর মাসব্যাপী বইমেলায় আনুমানিক ৪০ কোটি টাকার বই বিক্রি হলেও এবার ১৮ দিনের মেলায় সেই অঙ্ক অনেক কমে দাঁড়িয়েছে বলে মনে করছেন প্রকাশকেরা।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কাসেম ফজলুল হক।প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বক্তারা বলেন, বইমেলা শুধু বই কেনাবেচার আয়োজন নয়—এটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

বিক্রির হিসাবে উল্টো মেরুতে একাডেমি ও প্রকাশকরা

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত