জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে রাশিয়ার সমর্থন চেয়েছে ঢাকা।
রোববার
(১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের
সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই
অনুরোধ জানানো হয়। ২০২৬-২০২৭
মেয়াদের এই গুরুত্বপূর্ণ পদের
জন্য বাংলাদেশ এখন থেকেই আন্তর্জাতিক
মহলে জোর কূটনৈতিক তৎপরতা
শুরু করেছে।
বৈঠককালে
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
রাশিয়ার রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে
দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
বিদ্যমান। বিশেষ করে জ্বালানি, বাণিজ্য,
বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা
এবং দক্ষ জনশক্তি রপ্তানির
মতো ক্ষেত্রগুলোতে দুই দেশের সহযোগিতা
দিন দিন আরও বৃদ্ধি
পাচ্ছে।
এ সময় তিনি আন্তর্জাতিক
অঙ্গনে বাংলাদেশের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে
সাধারণ পরিষদের সভাপতি পদে মস্কোর জোরালো
সমর্থন প্রত্যাশা করেন।
রুশ
রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে তার নতুন দায়িত্ব
গ্রহণের জন্য অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশ রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার এবং ভবিষ্যতে এই
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে।
রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান অগ্রগতির প্রশংসা করেন এবং রাশিয়ার
পক্ষ থেকে সব ধরনের
দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাৎ
শেষে উভয় পক্ষই দুই
দেশের বিদ্যমান সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে ভবিষ্যতে একযোগে কাজ করার এবং
বৈশ্বিক নানা ইস্যুতে একে
অপরকে সহযোগিতা করার দৃঢ় প্রত্যয়
ব্যক্ত করেন।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন