সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

স্বস্তির হাওয়া কাঁচাবাজারে

জাবির আহম্মেদ জিহাদ
জাবির আহম্মেদ জিহাদ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬

স্বস্তির হাওয়া কাঁচাবাজারে

আসন্ন ঈদুল ফিতর ঘিরে সাধারণত উৎসবের আগে বাজার দর চড়া থাকার প্রথা থাকলেও এবার চিত্রটা কিছুটা ভিন্ন।

রোববার রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল ও শান্তিনগরসহ বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা গেছে, কাঁচাবাজারগুলোতে ধীরে ধীরে স্বস্তি ফিরতে শুরু করেছে।

বিশেষ করে লেবুর দাম গত সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেক কমে আসায় সাধারণ ক্রেতারা বেশ সন্তোষ প্রকাশ করছেন।

বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিক্রেতারা জানান, রমজানের শুরুর দিকে পণ্যের দাম আকাশচুম্বী থাকলেও এখন তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। গত সপ্তাহে যে লেবুর হালি ১২০ টাকা পর্যন্ত উঠেছিল, আজ তা বাজারে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে হালিতে কমেছে প্রায় ৫০ থেকে ৬০ টাকা। ঈদের কেনাকাটার ভিড় বাড়লেও নিত্যপণ্যের দাম নিয়ে এবার ক্রেতাদের মাঝে বড় কোনো অভিযোগ লক্ষ্য করা যায়নি।

বাজারের দরদাম বিশ্লেষণে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি টমেটো ৪০ থেকে ৫০ টাকা, শিম ৩০ থেকে ৫০ টাকা এবং কাঁচামরিচ ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতিটি ফুলকপি ২৫ থেকে ৩০ টাকা এবং প্রতি কেজি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। লেবু ও শসার দাম আগের তুলনায় কমলেও অন্যান্য সবজির তুলনায় এগুলো এখনো কিছুটা চড়া বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।

ব্যবসায়ীদের মতে, ঈদকে সামনে রেখে অনেকেই গ্রামে চলে যাওয়ায় বাজারে ক্রেতাদের ভিড় আগের চেয়ে কিছুটা কমেছে। যারা আসছেন, তারাও প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনছেন না। উৎসবের ঠিক আগে কাঁচাবাজারের এই নিম্নমুখী প্রবণতা সাধারণ মানুষের ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

স্বস্তির হাওয়া কাঁচাবাজারে

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত