সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

বসেছে অস্কার আসর: ‘উইপনস’ কাড়ল প্রথম পুরস্কার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬

বসেছে অস্কার আসর: ‘উইপনস’ কাড়ল প্রথম পুরস্কার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে এই তারকাখচিত আসর। অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস জমকালো আয়োজন।

জানা যায়, এবারের অস্কারে সঞ্চালকের দায়িত্বে রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন।

এদিকে, বাংলাদেশ সময় ভোরে শুরু হওয়া জমকালো এই অনুষ্ঠানের প্রথম পুরস্কারটি জিতে নেয় ‘উইপনস’ সিনেমা। ছবিটিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন অ্যামি ম্যাডিগান।

অন্যদিকে, পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন হলিউড তারকা শন পেন।

এছাড়া, এবারের আসরে এখন পর্যন্ত ঘোষিত কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে বিজয়ীরা হলেন,

সেরা কাস্টিং: ক্যাসান্দ্রা কুলুকুন্ডিস (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: মাইক হিল, জর্ডান স্যামুয়েল ও ক্লিওনা ফুরে (ফ্রাঙ্কেনস্টাইন)

সেরা কস্টিউম ডিজাইন: কেট হাওলি (ফ্রাঙ্কেনস্টাইন)

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: দ্য সিঙ্গার্স এবং টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা (যৌথভাবে)

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

তবে অস্কারের মূল আকর্ষণ- সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর মতো বড় বিভাগগুলোর ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। ফলে বিশ্বের কোটি কোটি দর্শকের দৃষ্টি এখন লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের মঞ্চের দিকেই।

এবারের অস্কারের লড়াই বেশ খোলা। তবে শুরু থেকেই দুটি সিনেমা আলোচনার কেন্দ্রে ছিল। একটি ‘সিনার্স’, যা দক্ষিণী কৃষ্ণাঙ্গ সংস্কৃতি ও ব্লুজ সংগীতের প্রেক্ষাপটে নির্মিত একটি ভ্যাম্পায়ার থ্রিলার। অন্যটি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, যেখানে একজন সাবেক বিপ্লবীর জীবনসংগ্রামের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বাস্তবতা তুলে ধরা হয়েছে। এখন দেখবার বিষয় হলো প্ররস্কারটি কার ঝুলিতে যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ | বাংলা নিউজ পোর্টাল - সর্বশেষ খবর, রাজনীতি, খেলাধুলা, বিনোদন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

বসেছে অস্কার আসর: ‘উইপনস’ কাড়ল প্রথম পুরস্কার

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত