রাজবাড়ীতে একটি পেট্রোল পাম্পে তেল নিতে এসে ট্রাকের চাপায় দুই জন নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) সন্ধ্যা সাতটা ৯ মিনিটে সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্রাকপাড়ার ইদ্রিস পাটোয়ারীর ছেলে, ড্রাম ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী (৪৫) এবং ঢাকার ধামরাই উপজেলার নান্নার গ্রামের সরল মিয়ার ছেলে, বেনাপোলগামী একটি ট্রাকের হেলপার স্বপন মিয়া (২২)।
স্থানীয় বিএনপি নেতা মো. সোবাহান জানান, ট্রাকের মালিক সোবাহান পাটোয়ারী তার গাড়িতে তেল নেওয়ার জন্য পাম্পে এসে জ্বালানি সরবরাহকারী ডিসপেনসার মেশিনের সামনে দাঁড়ান। অন্যদিকে ঢাকা থেকে বেনাপোলগামী ট্রাকের হেলপার স্বপন মিয়াও টাক্সি সিরিয়ালে রেখে ওই মেশিনের সামনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় মেশিন থেকে একটি মাহিন্দ্রা গাড়ি তেল নিচ্ছিল। হঠাৎ একটি ট্রাক দ্রুতগতিতে পাম্পে ঢুকে পেছন থেকে মাহিন্দ্রা গাড়িটিকে চাপা দেয়। এতে মাহিন্দ্রার সামনে দাঁড়ানো সোবাহান পাটোয়ারী ও স্বপন মিয়া ঘটনাস্থলেই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর হারুন-অর-রশিদ বলেন, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে, তবে এর চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। নিহত দুই ব্যক্তির মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, এই ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন