সোমবার (১৬ মার্চ) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের বলেরবাগ থেকে সোনাখোলা সেতু পর্যন্ত খালের খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির হাত দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন হবে। জুলাই অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর। বিএনপি যা বলে, তাই করে। সরকারের নেওয়া কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড প্রদান এবং অল্প সময়ের ব্যবধানে খাল খনন কর্মসূচি শুরু করা উল্লেখযোগ্য।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নির্বাচনে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়ন শুরু করেছেন।
তিনি দাবি করেন, মাত্র এক মাসের মধ্যে সারাদেশে একযোগে খাল খনন কর্মসূচি শুরু করেছে সরকার। ‘যারা বলেছিলেন ফ্যামিলি কার্ড হবে না, সে ধারণা ভুল প্রমাণিত করে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে,’ বলেন তিনি। একইসঙ্গে আগামী এপ্রিল মাসের মধ্যে কৃষি কার্ড কৃষকদের মাঝে পৌঁছে যাবে বলেও জানান তিনি।
ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে ও সাদরুল আলম সিয়ামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেছ আলী ইসা, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন