সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

মাদারীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক মাশুকুর রহমান

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬

মাদারীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক মাশুকুর রহমান
মাদারীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান। ছবি : সংবাদ

সরকার দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। এর অংশ হিসেবে মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়েছেন কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে সারা দেশের বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

খোন্দকার মাশুকুর রহমান মাশুক দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে তার নিয়োগে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতি পাবে।

নতুন দায়িত্ব পাওয়ায় খোন্দকার মাশুকুর রহমান মাশুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘মাদারীপুর জেলার উন্নয়ন, জনগণের কল্যাণ এবং জেলা পরিষদের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আমি আন্তরিকভাবে কাজ করব।’ পাশাপাশি জেলার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

মাদারীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক মাশুকুর রহমান

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত