সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

টঙ্গীর হাজি মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান, আটক ৫৪

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬

টঙ্গীর হাজি মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান, আটক ৫৪
ছবি : সংবাদ

গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজি মাজার বস্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরায়িল হাওলাদারের নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও বিজিবির প্রায় ৫০০ সদস্য এ অভিযান পরিচালনা করেন। 

সোমবার (১৬ মার্চ) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

অভিযানে বস্তির বিভিন্ন ঘর ও মাটির নিচে তল্লাশি চালানো হলেও উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়েছে।

 টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

টঙ্গীর হাজি মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযান, আটক ৫৪

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজি মাজার বস্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরায়িল হাওলাদারের নেতৃত্বে পুলিশ, র‌্যাব ও বিজিবির প্রায় ৫০০ সদস্য এ অভিযান পরিচালনা করেন। 

সোমবার (১৬ মার্চ) টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

অভিযানে বস্তির বিভিন্ন ঘর ও মাটির নিচে তল্লাশি চালানো হলেও উল্লেখযোগ্য পরিমাণ মাদক উদ্ধার করা সম্ভব হয়নি। তবে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৫৪ জনকে আটক করা হয়েছে।

 টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. হানিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত