ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, খাল খননের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভিক্ষপূর্ণ একটি অবস্থা থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে ‘শস্য-শ্যামলা’ বাংলাদেশে পরিণত করেছিলেন। ধান উৎপাদনে সর্বোচ্চ স্থান এখন নওগাঁ। শহরগুলো যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি খাদ্যের চাহিদাও বাড়ছে। তাই সেই চাহিদা আমাদেরকেই পূরণ করতে হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১২০০ মিটার খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তাকে জনগণের সেবা করার জন্য তার টিমে রেখেছেন। ভূমি বিষয়ে এখানকার শতকরা ১০০ জন মানুষেরই অভিযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি প্রকাশ্যে হয়তো কিছু বলব না, কিন্তু আমি জনগণের জন্য অবশ্যই কিছু করব। আমি সততার সঙ্গেই কাজ করব।’
ভূমি মন্ত্রণালয়ে কোনো অনিয়ম ও দুর্নীতি যাতে না থাকে, সেজন্য তারা কাজ করছেন জানিয়ে মিনু বলেন, যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা আপনাদের সেবক হওয়ার জন্য এসেছি। আপনারা নির্দেশ দেবেন, আপনাদের প্রত্যাশা পূরণ করাই আমাদের দায়িত্ব।’
প্রধানমন্ত্রীর অনুকরণীয় আচরণ তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, আমাদের নেতা প্রধানমন্ত্রী কোনো প্রটোকল নেন না এবং সরকারি কাজ ছাড়া গাড়িতে পতাকা ব্যবহার করেন না।
তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রশাসনের ভাইয়েরা দূর থেকে সংবাদ শুনছেন, কিন্তু অপরাধী ধরতে পুলিশ বাহিনী রয়েছে। তাই জনগণের মাঝে মিশে থাকতে তাদের নিরাপত্তার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধালু, নওগাঁ-৩ (বদলগাছী ও মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এবং নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু প্রমুখ।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন