ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। অন্যদিকে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাবির বর্তমান সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।
আজ সোমবার (১৬
মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল
হক মিলন এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা জানান। অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের
পদার্থবিজ্ঞান বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপক। বর্তমানে তিনি বাউবি-র উপাচার্য
হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক মামুন আহমেদ ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্যের পাশাপাশি এখন দেশের উচ্চশিক্ষা তদারকি সংস্থার
শীর্ষ পদে স্থলাভিষিক্ত হচ্ছেন।
আজ সোমবার শারীরিক
অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন
অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে পাঠানো আবেদনে
দায়িত্ব পালনে নিজের অপারগতা প্রকাশ করেন।
এর আগে গত ২২
ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি
বরাবর আবেদন করেন অধ্যাপক নিয়াজ আহমদ খান। তিনি তার মূল পদ অর্থাৎ উন্নয়ন অধ্যয়ন
বিভাগের গ্রেড-১ অধ্যাপকের পদে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। গত ১০ ফেব্রুয়ারি এক
সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য,
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার
অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের আগস্টের শেষের দিকে ঢাবির
উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন নিয়াজ আহমদ খান।
নতুন এই নিয়োগের
মাধ্যমে দেশের শীর্ষ বিদ্যাপীঠ এবং উচ্চশিক্ষা তদারকি সংস্থায় নতুন প্রশাসনিক
কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন