গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ইমতিয়াজ আহমেদ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে তিনি মহাসড়কের সার্বিক পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ডিআইজি ইমতিয়াজ আহমেদ স্পষ্ট করে বলেন, ‘মহাসড়কে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।’
তিনি জানান, মহাসড়কে চাঁদাবাজি, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং ডাম্পার ট্রাকের কারণে সৃষ্ট যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। যাত্রী ও পরিবহন চালকদের জন্য নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও বিশেষ অভিযান চালানো হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ডিআইজি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া আদায়ের নির্দিষ্ট অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন