বস্তুনিষ্ঠ বুলেটিন তৈরি ও সঠিক তথ্য পরিবেশনে জাতীয় সংসদ গ্রন্থাগার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (১৬ মার্চ)
জাতীয় সংসদ গ্রন্থাগার পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। পরিদর্শন শেষে তিনি
গ্রন্থাগারের আধুনিকায়ন ও কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা
করেন।
পরিদর্শনকালে
ডেপুটি স্পিকার দৈনিক নিউজ ক্লিপিং,
দেশি-বিদেশি পত্র-পত্রিকা, জার্নাল এবং
সংসদীয় বিতর্কের রেকর্ড সংরক্ষণের ওপর গুরুত্ব দেন। বিশেষ করে ব্রিটিশ সংসদীয়
বিতর্কের প্রামাণ্য দলিল 'হ্যানসার্ড' সংরক্ষণে গ্রন্থাগারের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
গ্রন্থাগারের
কার্যক্রম আরও গতিশীল করতে গণপূর্ত বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তর ও শাখার মধ্যে
সমন্বয় বৃদ্ধি করা। সরকারি
গেজেট ও ডিএলআর (DLR) ধারাবাহিকভাবে সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করা। সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গ্রন্থাগারের
পূর্ণাঙ্গ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করা।
উল্লেখ্য, সংসদীয় কার্যপ্রণালি বিধি অনুযায়ী
ডেপুটি স্পিকার পদাধিকারবলে লাইব্রেরি কমিটির সভাপতিত্ব করেন। গ্রন্থাগারের
মানোন্নয়নে নিয়মিত তদারকির অংশ হিসেবেই আজকের এই পরিদর্শন।
অনুষ্ঠানে জাতীয়
সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা গ্রন্থাগারের বর্তমান
অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ডেপুটি স্পিকারকে অবহিত করেন।

সোমবার, ১৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন