সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

স্কুলে লটারিতে ভর্তি বাতিল, ফিরছে পরীক্ষা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬

স্কুলে লটারিতে ভর্তি বাতিল, ফিরছে পরীক্ষা

দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে চালু থাকা লটারি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে আবারও ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে স্কুলে ভর্তির ক্ষেত্রে বর্তমান লটারি পদ্ধতি আর থাকবে না। শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের নির্বাচন করা হবে। তবে প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা আগের মতোই চালু থাকবে।

করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালে স্কুলে ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মতো লটারি পদ্ধতি চালু করা হয়। সে সময় সংক্রমণ ঝুঁকি এড়াতে ও অভিভাবক–শিক্ষার্থীদের ভিড় কমাতে সরকারি ও বেসরকারি স্কুলে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। 

পরবর্তী বছরগুলোতেও একই পদ্ধতি বজায় রাখা হয়। সরকারের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, ভর্তি পরীক্ষাকে ঘিরে কোচিং নির্ভরতা, অতিরিক্ত প্রতিযোগিতা ও ভোগান্তি কমাতেই লটারি পদ্ধতি চালু করা হয়েছে। 

তবে সময়ের সঙ্গে সঙ্গে এ পদ্ধতি নিয়ে নানা বিতর্কও তৈরি হয়। অনেক শিক্ষাবিদ ও অভিভাবক মনে করেন, এতে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সুযোগ থাকে না এবং ভালো প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা বঞ্চিত হতে পারে।

এই প্রেক্ষাপটে সরকার আবারও ভর্তি পরীক্ষার পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয় পর্যায়েও কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের নামও প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করতে সরকার ধাপে ধাপে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। স্কুলে ভর্তির পদ্ধতিতে পরিবর্তনও সেই উদ্যোগের অংশ।

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

স্কুলে লটারিতে ভর্তি বাতিল, ফিরছে পরীক্ষা

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত