সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আবদুর রহমান সানী

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬

 ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আবদুর রহমান সানী

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় এলাকার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রহমান সানী। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করছেন

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে

মুখ্য সচিব স্বাক্ষরিত পত্রে জানানো হয়, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের ব্যস্ততার মাঝে তার সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রম ও স্থানীয় সমস্যা সমাধান সুচারুভাবে সম্পন্ন করার সুবিধার্থে আবদুর রহমান সানীকে এই আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান দুটি আসন  বগুড়া-৬ ঢাকা-১৭ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এখন থেকে তার প্রতিনিধি হিসেবে আবদুর রহমান সানী ঢাকা-১৭ আসনের ভোটার ও সাধারণ জনগণের চাহিদা ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করবেন

আপনার মতামত লিখুন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সোমবার, ১৬ মার্চ ২০২৬

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আবদুর রহমান সানী

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় এলাকার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আবদুর রহমান সানী। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করছেন

সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত এক পত্রে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে

মুখ্য সচিব স্বাক্ষরিত পত্রে জানানো হয়, ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের ব্যস্ততার মাঝে তার সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন কার্যক্রম ও স্থানীয় সমস্যা সমাধান সুচারুভাবে সম্পন্ন করার সুবিধার্থে আবদুর রহমান সানীকে এই আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান দুটি আসন  বগুড়া-৬ ঢাকা-১৭ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। পরবর্তীতে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। এখন থেকে তার প্রতিনিধি হিসেবে আবদুর রহমান সানী ঢাকা-১৭ আসনের ভোটার ও সাধারণ জনগণের চাহিদা ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করবেন

সংবাদ - ঘটনা যখন সংবাদ তখন

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত